When do we actually feel good?
গত সপ্তাহ দুই আগে আমার জীবনে আমি বড় একটা ধাক্কা খাই। আমি এরপর থেকে প্রসেস ই করতে পারতেসিনা জিনিস টা কেন হইলো, কেমনে হইলো, আমি কেন ফেইস করলাম এটা, এটসেট্ট্রা এটসেট্ট্রা। আমি কিছু অনুভব করতে পারতেসিনা ফাংশনাল্লি এটার পর থেকে। না রাগ, না দুঃখ, না লজ্জা, না কষ্ট, কেমন একটা হলো স্পেস ভেতরে। শুন্য। ফাঁকা। কোথাও থেকে একটা আওয়াজ আসতেসে এটা তোহ হওয়ারি ছিলো। আই হেইট হোয়েন পিপল আর রাইট অ্যাবাউট মাই মিজেরি।
আমি মাঝে মধ্যে কেমন যেন ঝাঁকি ফিল করি। এখন থেকে প্রায় ৩ বছর আগে এই জায়গাটা আমার সেফ স্পেস ছিলো। আগেরা ওয়াগেরা যা মনে আসছে লেখসি, ঘুরসি, খাইসি, আনন্দ করসি, চিল্লাইসি, নাচসি, পাগলামি করসি। কত কিছুই করলাম। এবং এরপর কতকিছু করা ছাড়সি। অভ্যাস ছাড়লাম, ঘর ছাড়লাম, নিজেকে ছাড়লাম। আমার মাথাটা একটা প্লাস্টিকের ঝুড়ি হয়ে আসে যেখানে ঠেসে কিছু জিনিস রাখা আমি নাড়াচাড়া করতে পারছিনা। অস্বাভাবিক ভাবে স্টাকড।'
আমি কি করলাম? আমার খুব কষ্ট হয় ওইদিনের কথা মনে করতে। চোখের সামনে একটা মন্টেজ ঘুরে। একটার পর একটা ক্লিপ। ১,২,৩,৪,৫...... আমি নিজের দিকে তাকাতে পারিনা। আমার লজ্জা হয়। আমি ঘুমাতে পারিনা। আমি কারোর সাথে কথাও বলতে পারিনা এরমধ্যে যদি কিছু বের হয়ে আসে। আমি অসহ্য এক যন্ত্রণায় আছি। আমার আগের বন্ধুরা ...............
Probably written somewhere between 2023 to 2024, can't remember
Comments
Post a Comment